বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন,আলেমরা শুধু মসজিদ নয়, জাতীয়ও নেতৃত্বে দেবে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাজধানীর মগবাজারে ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, এটা ঠিক দেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। আর বাকিরা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিতে বিবাহিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
এই সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান,বৌদ্ধ ও খ্রিষ্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সাম্প্রতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো। বাংলাদেশ সেই জায়গায় বিশেষ স্থান দখল করে আছে।
কোরআন ও সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম পথ দেখালে জাতি উপকৃত হবে।জাতিও তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে।
এই সম্মেলনে জামায়াত আমির বলেন,স্বাধীনতার এত বছর পরও দেশে মানবিক, দায়িত্বশীল আর সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি। কাজেই জাতি সংকটে আছে।
জামায়াত আমির শফিকুর বলেন,মানুষের সামনে বিভিন্ন ধর্ম-মত আছে। আল্লাহ মানুষকে বিবেকে শানিত শক্তি দিয়েছেন। মানুষ তার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















