পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা। কলম্বোতে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।
মারুফা-স্বর্ণাদের বোলিং তোপে ৩৮ দশমিক ৩ ওভারে মাত্র ১২৯ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩১ দশমিক ১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল। ব্যাট হাতে নৈপুণ্য দেখান রুবাইয়া হায়দার ঝিলিক। তরুণ এই ওপেনারের দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

টাইগ্রেসদের সেরা বোলার ছিলেন স্বর্ণা আক্তার, যিনি ৩ দশমিক ৩ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৫ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এছাড়া ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। একটি করে উইকেট ভাগ করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা কিছুটা মন্থর ছিল বাংলাদেশের। ফারজানা হক পিংকি (২) এবং শারমিন আক্তার (১০) দ্রুত বিদায় নিলেও, এক প্রান্ত আগলে রাখেন ওপেনার রুবাইয়া হায়দার।

তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে তার ৬২ রানের জুটি গড়ে ওঠে। ৪৪ বলে ২৩ রান করে জ্যোতি আউট হন। তবে অন্য প্রান্তে রুবাইয়া তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত সোবানা মোস্তারিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৭৭ বলে ৮টি চারের সাহায্যে ৫৪ রানে অপরাজিত থাকেন রুবাইয়া। আর সোবানা মোস্তারি ১৯ বলে ৬ চারে দ্রুত ২৪ রান করে অপরাজিত থাকেন।

এই জয়ে ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলার মেয়েরা।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা। কলম্বোতে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।
মারুফা-স্বর্ণাদের বোলিং তোপে ৩৮ দশমিক ৩ ওভারে মাত্র ১২৯ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩১ দশমিক ১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল। ব্যাট হাতে নৈপুণ্য দেখান রুবাইয়া হায়দার ঝিলিক। তরুণ এই ওপেনারের দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

টাইগ্রেসদের সেরা বোলার ছিলেন স্বর্ণা আক্তার, যিনি ৩ দশমিক ৩ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৫ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এছাড়া ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। একটি করে উইকেট ভাগ করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা কিছুটা মন্থর ছিল বাংলাদেশের। ফারজানা হক পিংকি (২) এবং শারমিন আক্তার (১০) দ্রুত বিদায় নিলেও, এক প্রান্ত আগলে রাখেন ওপেনার রুবাইয়া হায়দার।

তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে তার ৬২ রানের জুটি গড়ে ওঠে। ৪৪ বলে ২৩ রান করে জ্যোতি আউট হন। তবে অন্য প্রান্তে রুবাইয়া তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত সোবানা মোস্তারিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৭৭ বলে ৮টি চারের সাহায্যে ৫৪ রানে অপরাজিত থাকেন রুবাইয়া। আর সোবানা মোস্তারি ১৯ বলে ৬ চারে দ্রুত ২৪ রান করে অপরাজিত থাকেন।

এই জয়ে ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলার মেয়েরা।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock