বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার বাবা-ছেলেসহ তিনজন নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের মা ও মেয়ে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশার চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।
আহতরা হলেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিপুল পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। দুর্গাপূজার ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি নারচী গ্রামে যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় এসে অটোরিকশায় নারচীর উদ্দেশে রওনা হন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। এসময় আহত হন একই পরিবারের চারজন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। গুরুতর অবস্থায় মমতা রানী ও তার মেয়ে রূপা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া,শুক্রবার ২৬ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার বাবা-ছেলেসহ তিনজন নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের মা ও মেয়ে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশার চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।
আহতরা হলেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিপুল পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। দুর্গাপূজার ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি নারচী গ্রামে যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় এসে অটোরিকশায় নারচীর উদ্দেশে রওনা হন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। এসময় আহত হন একই পরিবারের চারজন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। গুরুতর অবস্থায় মমতা রানী ও তার মেয়ে রূপা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া,শুক্রবার ২৬ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO