বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে।ফের স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া নিয়ে জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। শেখ হাসিনার দেওয়া গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতে ভারতের ছিল।
সম্প্রতি ভোটের জরিপে প্রতিক্রিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।
ঢাকা,বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















