২০১১ সালে নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২০১১ সালে নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফরহাদ হোসেন মন্ডল (৪০)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, ধর্ষণ, ডাকাতি, কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডের দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা বেশ কয়েকটি চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে র‌্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ২০১১ সালে নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফরহাদ মন্ডল (৪০), পিতা-মোঃ হামিদ আলী, সাং-মুন্সি বাঁশবাড়িয়া, থানা-সিংড়া, জেলা-নাটোর’ কে ২০/০১/২০২৪ তারিখ ২০১০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফরহাদ জানায়, ভিকটিম মোছাঃ ফাতেমা বেগমকে ২০০১ সালে ইসলামী শরিয়তের বিধান মোতাবেক বিবাহ করে। বিবাহের সময় যৌতুক হিসেবে নগদ ১৫,০০০/-টাকা শ্বশুরের নিকট হতে গ্রহন করে। পরবর্তীতে তাদের পরিবারে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়। একপর্যায়ে স্ত্রীকে আরও যৌতুকের টাকা নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করে। স্বামীর কথায় ভিকটিম ফাতেমা তার বাবা-মাকে যৌতুকের বিষয়টি জানায়। ভিকটিমের বাবার পরিবারেও অভাব অনটনে থাকায় তার বাবা আর যৌতুকের টাকা দিতে পারবেনা বলে জানায়। ভিকটিমের বাবা আর কোন টাকা দিতে পারবেনা বিষয়টি জানতে পেরে ধৃত ফরহাদ ও তার বাবা-মা এবং বড় ভাই ভিকটিম ফাতেমাকে অমানুষিক নির্যাতন করতে শুরু করে। ভিকটিম তার শ্বশুর বাড়ির অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। ভিকটিমের বাবা-মা মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় আরো ৫০,০০০/- টাকা যৌতুক হিসেবে প্রদান করে। শ্বশুর বাড়ি থেকে দেয়া যৌতুকের টাকা শেষ হয়ে যাওয়ায় আবারও ধৃত আসামি তার বাবা-মা, বড়ভাই মিলে ভিকটিমকে আরও টাকা নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করে এবং শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ঘটনাটি ভিকটিম তার বাবা-মাকে জানালে ভিকটিমের বাবার কাছে টাকা না থাকায় ঘটনার ১১/১২ দিন পূর্বে মেয়ের জামাইকে একটি গরুর বাছুর প্রদান করে। কিন্তু ভিকটিমের বাবা টাকা না দেয়ায় ০৭/১২/২০১১ তারিখ রাতে ভিকটিম ফাতেমাকে তার স্বামী ফরহাদ অমানুষিকভাবে শারিরিক নির্যাতন করে এবং একপর্যায়ে ভিকটিমকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে ধৃত ফরহাদ ও তার বাবা-মা এবং বড়ভাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার পরদিন সকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা-মাকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেয়। ভিকটিমের বাবা-মা ঘটনাস্থলে এসে তার মেয়েকে ধৃত ফরহাদের শয়ন কক্ষের মেঝেতে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ভিকটিমের গলায় ও বাম চোখের উপরে আঘাতের চিহ্ন দেখতে পায়। ঘটনার পরে ০৯/১২/২০১১ তারিখে ভিকটিমের বাবা বাদী হয়ে ধৃত ফরহাদ মন্ডল, তার বড় ভাই মোঃ ফজল, বাবা হামিদ আলী এবং মা মোছাঃ ফরিদা বেগমকে আসামী করে নাটোর জেলার সিংড়া থানায় যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর কারণে একটি হত্যা মামলা দায়ের করে।

উক্ত মামলার তদন্ত শেষে পুলিশ ধৃত ফরহাদকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ফরহাদ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ৭/৮ মাস জেল খেটে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে এক বছর পর সে বিদেশে (ওমানে) চলে যায়। দীর্ঘ ৩ বছর ওমানে প্রবাস জীবন শেষ করে পূনরায় বাংলাদেশে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করে। বিদেশ থেকে আসার পর সে দ্বিতীয় বিবাহ করে। বিবাহ করে তার স্ত্রীকে নিয়ে নিজ এলাকা ছেড়ে গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতে শুরু করে। সেখানে সে একটি গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।

ঘটনার দীর্ঘ ১৩ বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গত ১৭/০১/২০২৪ ধৃত ফরহাদের মৃত্যুদন্ড রায় প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা,রোববার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১১ সালে নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২০১১ সালে নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফরহাদ হোসেন মন্ডল (৪০)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, ধর্ষণ, ডাকাতি, কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডের দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা বেশ কয়েকটি চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে র‌্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ২০১১ সালে নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফরহাদ মন্ডল (৪০), পিতা-মোঃ হামিদ আলী, সাং-মুন্সি বাঁশবাড়িয়া, থানা-সিংড়া, জেলা-নাটোর’ কে ২০/০১/২০২৪ তারিখ ২০১০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফরহাদ জানায়, ভিকটিম মোছাঃ ফাতেমা বেগমকে ২০০১ সালে ইসলামী শরিয়তের বিধান মোতাবেক বিবাহ করে। বিবাহের সময় যৌতুক হিসেবে নগদ ১৫,০০০/-টাকা শ্বশুরের নিকট হতে গ্রহন করে। পরবর্তীতে তাদের পরিবারে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়। একপর্যায়ে স্ত্রীকে আরও যৌতুকের টাকা নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করে। স্বামীর কথায় ভিকটিম ফাতেমা তার বাবা-মাকে যৌতুকের বিষয়টি জানায়। ভিকটিমের বাবার পরিবারেও অভাব অনটনে থাকায় তার বাবা আর যৌতুকের টাকা দিতে পারবেনা বলে জানায়। ভিকটিমের বাবা আর কোন টাকা দিতে পারবেনা বিষয়টি জানতে পেরে ধৃত ফরহাদ ও তার বাবা-মা এবং বড় ভাই ভিকটিম ফাতেমাকে অমানুষিক নির্যাতন করতে শুরু করে। ভিকটিম তার শ্বশুর বাড়ির অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। ভিকটিমের বাবা-মা মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় আরো ৫০,০০০/- টাকা যৌতুক হিসেবে প্রদান করে। শ্বশুর বাড়ি থেকে দেয়া যৌতুকের টাকা শেষ হয়ে যাওয়ায় আবারও ধৃত আসামি তার বাবা-মা, বড়ভাই মিলে ভিকটিমকে আরও টাকা নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করে এবং শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ঘটনাটি ভিকটিম তার বাবা-মাকে জানালে ভিকটিমের বাবার কাছে টাকা না থাকায় ঘটনার ১১/১২ দিন পূর্বে মেয়ের জামাইকে একটি গরুর বাছুর প্রদান করে। কিন্তু ভিকটিমের বাবা টাকা না দেয়ায় ০৭/১২/২০১১ তারিখ রাতে ভিকটিম ফাতেমাকে তার স্বামী ফরহাদ অমানুষিকভাবে শারিরিক নির্যাতন করে এবং একপর্যায়ে ভিকটিমকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে ধৃত ফরহাদ ও তার বাবা-মা এবং বড়ভাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার পরদিন সকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা-মাকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেয়। ভিকটিমের বাবা-মা ঘটনাস্থলে এসে তার মেয়েকে ধৃত ফরহাদের শয়ন কক্ষের মেঝেতে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ভিকটিমের গলায় ও বাম চোখের উপরে আঘাতের চিহ্ন দেখতে পায়। ঘটনার পরে ০৯/১২/২০১১ তারিখে ভিকটিমের বাবা বাদী হয়ে ধৃত ফরহাদ মন্ডল, তার বড় ভাই মোঃ ফজল, বাবা হামিদ আলী এবং মা মোছাঃ ফরিদা বেগমকে আসামী করে নাটোর জেলার সিংড়া থানায় যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর কারণে একটি হত্যা মামলা দায়ের করে।

উক্ত মামলার তদন্ত শেষে পুলিশ ধৃত ফরহাদকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ফরহাদ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ৭/৮ মাস জেল খেটে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে এক বছর পর সে বিদেশে (ওমানে) চলে যায়। দীর্ঘ ৩ বছর ওমানে প্রবাস জীবন শেষ করে পূনরায় বাংলাদেশে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করে। বিদেশ থেকে আসার পর সে দ্বিতীয় বিবাহ করে। বিবাহ করে তার স্ত্রীকে নিয়ে নিজ এলাকা ছেড়ে গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতে শুরু করে। সেখানে সে একটি গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।

ঘটনার দীর্ঘ ১৩ বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গত ১৭/০১/২০২৪ ধৃত ফরহাদের মৃত্যুদন্ড রায় প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা,রোববার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO