নরসিংদীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫ ) সকাল ১১টায় নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব দীন মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম সিএমও শেখ মোঃ রিয়াজুল কবির এবং প্রোগ্রাম অর্গানাইজেশনর মোঃ ওসমান গনি ও সোহরাব মোল্লা সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, বিদেশ ফেরত নারী ও পুরুষ অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি’সহ প্রমুখ।
প্যানেল চেয়ারম্যান বলেন মানুষ যদি সঠিকভাবে বিদেশ যেতে চায় তাহলে ব্র্যাক ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করলে উপকৃত হবে। সেখান থেকে সঠিক তথ্য নিয়ে বিদেশ যেতে পারবে এবং ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অধিবাসীদের ব্র্যাক থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করা হয় জন্য ব্র্যাক কে ধন্যবাদ।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,সোমবার ২২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















