উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বেশ পুরোনো।

এবার সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সাতজন করে স্বেচ্ছাসেবক রাখবেন। আমাদের আনসার থাকবে আটজন করে। এ ছাড়া পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী থাকবে। এর বাইরেও আমরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক রাখছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মন্দিরটি পরিদর্শন করেছি। এখানে এসে ভাইদের কাছ থেকে শুনলাম, কোনো সমস্যা নেই। নারায়ণগঞ্জে এ বছর পূজার জন্য প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের মানুষ যেন মিলেমিশে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এটা আমি বলছি না, পূজা কমিটির নেতারাই বলছেন। সব জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পূজা কমিটির সঙ্গে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছিল, মণ্ডপ তৈরির শুরু থেকেই তারা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করবেন। শুধু সরকারি বাহিনী নয়, নিজস্ব গার্ড ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্বে থাকবেন। ২৪ তারিখ থেকে আনসার সদস্য এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও মাঠে নামবেন।
নারায়ণগঞ্জ,সোমবার ২২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বেশ পুরোনো।

এবার সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সাতজন করে স্বেচ্ছাসেবক রাখবেন। আমাদের আনসার থাকবে আটজন করে। এ ছাড়া পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী থাকবে। এর বাইরেও আমরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক রাখছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মন্দিরটি পরিদর্শন করেছি। এখানে এসে ভাইদের কাছ থেকে শুনলাম, কোনো সমস্যা নেই। নারায়ণগঞ্জে এ বছর পূজার জন্য প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের মানুষ যেন মিলেমিশে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এটা আমি বলছি না, পূজা কমিটির নেতারাই বলছেন। সব জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পূজা কমিটির সঙ্গে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছিল, মণ্ডপ তৈরির শুরু থেকেই তারা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করবেন। শুধু সরকারি বাহিনী নয়, নিজস্ব গার্ড ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্বে থাকবেন। ২৪ তারিখ থেকে আনসার সদস্য এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও মাঠে নামবেন।
নারায়ণগঞ্জ,সোমবার ২২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock