উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (২২ সেপ্টেম্ব) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যাত্রা করেন তিনি।তার সঙ্গে যাচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতালের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হক নুরের চিকিৎসা হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।
ঢাকা,সোমবার ২২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















