মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনে জবানবন্দি সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রধান নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে এ জবানবন্দি দেন তিনি।
জবানবন্দি শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের কাছে ভিকটিমদের পক্ষ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের দায়ী করেছি। যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের দায়ী করেছি। তাদের বিচার ও কঠোর শাস্তি আদালতের কাছে প্রত্যাশা করেছি।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) আংশিক জবানবন্দি দিয়েছেন নাহিদ ইসলাম।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















