কানাডায় ভারতীয় কনস্যুলেট ‘গুপ্তচর নেটওয়ার্ক’ পরিচালনা করছে এটি দখলের ঘোষণা দিয়েছেন খালিস্তানপন্থি আন্দোলনকারীরা

কানাডার ভ্যানকুভারের ভারতীয় কনস্যুলেট ‘গুপ্তচর নেটওয়ার্ক’ পরিচালনা করছে উল্লেখ করে এটি দখলের ঘোষণা দিয়েছেন খালিস্তানপন্থি আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামে একটি সংগঠন ওই দূতাবাস দখল করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এজন্য ওইদিন দূতাবাসের অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্তদের অন্য তারিখে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এসএফজে কানাডায় নতুন ভারতীয় হাইকমিশনার দিনিশ পট্টনায়কের ছবিতে ‘টার্গেট’ করার চিহ্ন এঁকে একটি পোস্টারও প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে বলেছে, ভারতীয় কনস্যুলেটগুলো খালিস্তানিদের লক্ষ্য করে গোয়েন্দা নেটওয়ার্ক ও নজরদারি চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, “দুই বছর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেছিলেন, (খালিস্তানপন্থি নেতা) হারদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকা তদন্তাধীন। দুই বছর পেরিয়ে গেলেও ভারতীয় কনস্যুলেটগুলো এখনো খালিস্তান গণভোট প্রচারকদের লক্ষ্য করে গোয়েন্দা নেটওয়ার্ক ও নজরদারি চালাচ্ছে। ”

সংগঠনটি অভিযোগ করেছে, তাদের প্রতি হুমকি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে, নিজ্জরের মৃত্যুর পর খালিস্তান প্রতিষ্ঠার বিষয়ে গণভোটের প্রচারক হিসেবে নেতৃত্ব নেওয়া ইন্দরজিত সিং গোসালকে ‘নজরদারিমূলক সুরক্ষা’ দিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাধ্য হয়েছিল।

আন্দোলনকারীরা বলেছে, এই দখলের মাধ্যমে তারা ‘কানাডার মাটিতে গুপ্তচরবৃত্তি ও ভয় দেখানোর সংস্কৃতিতে জড়িতদের জবাবদিহি’র দাবি তুলবে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভ্যানকুভারে ভারতীয় কনস্যুলেটের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় ভারতীয় কনস্যুলেট ‘গুপ্তচর নেটওয়ার্ক’ পরিচালনা করছে এটি দখলের ঘোষণা দিয়েছেন খালিস্তানপন্থি আন্দোলনকারীরা

কানাডার ভ্যানকুভারের ভারতীয় কনস্যুলেট ‘গুপ্তচর নেটওয়ার্ক’ পরিচালনা করছে উল্লেখ করে এটি দখলের ঘোষণা দিয়েছেন খালিস্তানপন্থি আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামে একটি সংগঠন ওই দূতাবাস দখল করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এজন্য ওইদিন দূতাবাসের অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্তদের অন্য তারিখে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এসএফজে কানাডায় নতুন ভারতীয় হাইকমিশনার দিনিশ পট্টনায়কের ছবিতে ‘টার্গেট’ করার চিহ্ন এঁকে একটি পোস্টারও প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে বলেছে, ভারতীয় কনস্যুলেটগুলো খালিস্তানিদের লক্ষ্য করে গোয়েন্দা নেটওয়ার্ক ও নজরদারি চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, “দুই বছর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেছিলেন, (খালিস্তানপন্থি নেতা) হারদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকা তদন্তাধীন। দুই বছর পেরিয়ে গেলেও ভারতীয় কনস্যুলেটগুলো এখনো খালিস্তান গণভোট প্রচারকদের লক্ষ্য করে গোয়েন্দা নেটওয়ার্ক ও নজরদারি চালাচ্ছে। ”

সংগঠনটি অভিযোগ করেছে, তাদের প্রতি হুমকি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে, নিজ্জরের মৃত্যুর পর খালিস্তান প্রতিষ্ঠার বিষয়ে গণভোটের প্রচারক হিসেবে নেতৃত্ব নেওয়া ইন্দরজিত সিং গোসালকে ‘নজরদারিমূলক সুরক্ষা’ দিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাধ্য হয়েছিল।

আন্দোলনকারীরা বলেছে, এই দখলের মাধ্যমে তারা ‘কানাডার মাটিতে গুপ্তচরবৃত্তি ও ভয় দেখানোর সংস্কৃতিতে জড়িতদের জবাবদিহি’র দাবি তুলবে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভ্যানকুভারে ভারতীয় কনস্যুলেটের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO