দুই চাচাতো ভাইয়ের পারিবারিক কলহ নিয়ে হাতাহাতির ঘটনা থামাতে গিয়ে আঘাত পেয়ে দূর সম্পর্কের দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)সকালে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ান ইসলাম (৬৫) নামে ওই ব্যক্তি মারা যায়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের শান্ত পাড়া মোড়ে।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, সোমবার রাত ১০ টার দিকে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শান্তপাড়া মোড়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারি হয়। এসময় দূর সম্পর্কের দাদা দেওয়ান দুই ভাইয়ের মারামারি থামাতে গেলে তাদের ধাক্কায় পাঁকা রাস্তা পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তাকে
এলাকাবাসী উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু দেওয়ান ইসলাম (৬৫) গদা উচাপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















