সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুরোনো সীমানা বহালের দাবিতে ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। এ কর্মসূচি আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত থাকবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রশাসনের আশ্বাসে এ ঘোষণা দেন তারা।
জানা যায়, জেলা প্রশাসকের আশ্বাসে ও দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয় এজন্য মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন তারা। সে অনুযায়ী আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না বলে জানায় আন্দোলনকারী সমন্বয়ক কর্তৃপক্ষ।
তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
ফরিদপুর,মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















