ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়া কৈডুবি সদরদী এলাকায় বেনাপোল-ঢাকা রেলপথও অবরোধ করেছে বিক্ষুব্ধরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের ৮টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
হামিরদী ও আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয় স্থানীয়রা। এর আগে গত সপ্তাহেও টানা তিনদিন একইভাবে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
ফরিদপুর,রোববার ১৪ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















