চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ভিপি পদে দুইজন সহ মোট ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন।
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে প্রার্থীদের জন্য হল সংসদের মনোনয়ন ফি রাখা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা ডোপ টেস্টের কার্ড পাবেন। পরে চবি মেডিক্যালে ৩৫০ টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচন নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ বন্ধ থাকবে।

গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম,রোববার ১৪ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ভিপি পদে দুইজন সহ মোট ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন।
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে প্রার্থীদের জন্য হল সংসদের মনোনয়ন ফি রাখা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা ডোপ টেস্টের কার্ড পাবেন। পরে চবি মেডিক্যালে ৩৫০ টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচন নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ বন্ধ থাকবে।

গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম,রোববার ১৪ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock