বিশেষ সহকারীর সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব-এর সঙ্গে তার আইসিটি টাওয়ারের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ফয়েজ আহমদ তৈয়্যব মার্কিন কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহবান জানান। বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) উন্নয়ন প্রকল্পও অচিরেই শুরু হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

উভয়পক্ষ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (PDPO), ডেটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থা আপগ্রেড বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্স বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস প্রদান করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ কাউন্সিলর এবং রাজনৈতিক শাখা প্রধান ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ১৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ সহকারীর সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব-এর সঙ্গে তার আইসিটি টাওয়ারের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ফয়েজ আহমদ তৈয়্যব মার্কিন কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহবান জানান। বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) উন্নয়ন প্রকল্পও অচিরেই শুরু হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

উভয়পক্ষ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (PDPO), ডেটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থা আপগ্রেড বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্স বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস প্রদান করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ কাউন্সিলর এবং রাজনৈতিক শাখা প্রধান ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ১৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO