বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড। মোহাম্মদ তৌফিক আলম উপস্থিত হলে তিনিও আহত হন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের একদল শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় ১২ ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়র শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করে। সেই শিক্ষার্থী বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে তার কয়েকজন সহপাঠী বিষয়টি জানতে মাঠে আসেন, তখন তাদেরও মারধর করা হয়। ঘটনাস্থলে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। পরে দুজনকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেইট-১-এর সামনে জড়ো হতে শুরু করেন। অন্যদিকে নবনির্মিত বিটাক ভবনে অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন। পরে বিটাক ভবনের দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর ঘটনাস্থলে দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড রাহাত হোসেন ফয়সাল বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল তাদের নিয়ে বসবো। উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
বরিশাল,শুক্রবার ১২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড। মোহাম্মদ তৌফিক আলম উপস্থিত হলে তিনিও আহত হন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের একদল শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় ১২ ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়র শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করে। সেই শিক্ষার্থী বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে তার কয়েকজন সহপাঠী বিষয়টি জানতে মাঠে আসেন, তখন তাদেরও মারধর করা হয়। ঘটনাস্থলে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। পরে দুজনকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেইট-১-এর সামনে জড়ো হতে শুরু করেন। অন্যদিকে নবনির্মিত বিটাক ভবনে অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন। পরে বিটাক ভবনের দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর ঘটনাস্থলে দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড রাহাত হোসেন ফয়সাল বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল তাদের নিয়ে বসবো। উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
বরিশাল,শুক্রবার ১২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO