ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আমাদের পরিবহন’ নামের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনার পর পরই যান চলাচল বন্ধ হয়ে পড়ে মহাসড়কে।
মাদারীপুর,শুক্রবার ১২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















