কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত মঙ্গলবারের এ হামলা নিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জরুরি বৈঠকের আগে সর্বসম্মতভাবে দেওয়া এক বিবৃতিতে ১৫ সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায়।এমনকি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও বিবৃতিতে একাত্ম হয়।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















