অবশেষে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।যা চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।
দীর্ঘ ৩৩ বছর পর আয়োজিত এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটি পাল্টে যাচ্ছে এবং ভোটকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।
কিন্তু প্রথম কয়েক ঘণ্টা বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। ২৫টি পদের জন্য মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা) দায়িত্ব পালন করছেন।
ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে এবং সেখানেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
ঢাকা,বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















