স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে সস্ত্রীক তিনি ঢাকা ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসকের শিডিউল আগে থেকেই নেওয়া ছিল।
ঢাকা,বুধবার ১০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















