ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা শেষে শিক্ষার্থীরা ফিরে গেছেন নিজ নিজ ক্লাস ও হলে। কয়েক সপ্তাহের টানটান উত্তেজনা শেষে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিতদের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর বিজয়ীরা সংবাদ সম্মেলনে আনন্দ-উল্লাস না করার ঘোষণা দিয়ে সব ধরনের নির্বাচনী কার্যক্রমের ইতি টানেন।
এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস ও হলে ফিরে যান। গত এক মাসের বেশি সময় ধরে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মুখর হয়ে ওঠা ক্যাম্পাস যেন নিমিষেই তরুণ প্রাণের স্বাভাবিক ছন্দে ফিরে যায়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ।
ঢাকা,বুধবার ১০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















