নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান সহিংস বিক্ষোভের ঘটনায় প্রাণ হারালেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিসহ কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। তবে, নেপালের স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনও বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়নি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ডাল্লু এলাকায় চিত্রকরের বাড়িতে ঢুকে জেনারেশন-জি (জেন-জি) নেতৃত্বাধীন একদল বিক্ষোভকারী আগুন ধরিয়ে দেয়। বাড়ির ভেতরে থাকা অবস্থায় চিত্রকর অগ্নিদগ্ধ হন। পরে তাকে দ্রুত কির্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















