ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ জন এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটগণনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

নিশ্ছিদ্র নিরাপত্তায় ডগ স্কোয়াড–বম্ব ডিসপোজাল ইউনিট সোমবার রাত থেকেই বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসের প্রবেশপথে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
ঢাকা,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ জন এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটগণনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

নিশ্ছিদ্র নিরাপত্তায় ডগ স্কোয়াড–বম্ব ডিসপোজাল ইউনিট সোমবার রাত থেকেই বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসের প্রবেশপথে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
ঢাকা,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO