চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া প্রকাশ সাজন মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিক নিহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বলাকা আবাসিকের বিপরীতে ওই গ্যারেজে কয়েকজন দুর্বৃত্ত ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।
বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
চট্টগ্রাম,সোমবার ০৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিস্তারিত কমেন্টে..,




















