রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গতকালের ঘটনায় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজবাড়ী,শনিবার ০৬ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















