মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের কাউন্টার ও পরিবহনটির মালিকের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা।

এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের গাড়ির চালক মামুন গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া আলী হাসান পলাশ তালুকদারও আঘাত পেয়েছেন। পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাসার গেটেও হামলা করেছে।

তবে ভেতরে ঢুকতে পারেনি তারা। পলাশ ভাইয়ের গাড়িচালকের শরীরেও অসংখ্য কোপ লেগেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এদিকে ঘটনাস্থলে যাওয়া রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা,বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের কাউন্টার ও পরিবহনটির মালিকের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা।

এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের গাড়ির চালক মামুন গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া আলী হাসান পলাশ তালুকদারও আঘাত পেয়েছেন। পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাসার গেটেও হামলা করেছে।

তবে ভেতরে ঢুকতে পারেনি তারা। পলাশ ভাইয়ের গাড়িচালকের শরীরেও অসংখ্য কোপ লেগেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এদিকে ঘটনাস্থলে যাওয়া রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা,বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO