নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিক্ষুব্ধ শ্রমিক ও যৌথবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।সূত্র জানায়, কয়েক দিন ধরে উত্তরা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে কোনো কর্মী ভেতরে ঢুকতে পারেননি। এরপর তারা বিক্ষোভ শুরু করেন। এসময় যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এসময় হাবিব নামে ওই কোম্পানির এক শ্রমিক নিহত ও আট শ্রমিক আহত হন।আহতদের নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে ইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ ঘোষণা করেছে।
নীলফামারী,মঙ্গলবার ০১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















