তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ১৩ আগস্ট শুনানি শেষে ২ সেপ্টেম্বর রায় দেওয়ার জন্য দিন ধার্য রেখেছিলেন আদালত।
আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যামিকাস কিউরি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভূইঁয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গত বছরের ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, ২০১৭ সালের জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিটটি করেন। পরে ২৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন।
ঢাকা,মঙ্গলবার ০২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















