দিনভর উত্তপ্ত পরিস্থিতির জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।
ফেসবুক পোস্টে বাকৃবি উপাচার্যের সূত্রে বলা হয়, আজ বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পর উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় ভার্চ্যুয়ালি জরুরি সিন্ডিকেট সভা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। সব ছাত্র-ছাত্রীকে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই পোস্টে জানানো হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম। তিনি বলেন, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















