ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন; ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত অপরিহার্য। দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি বিধান করাই ভূমি মন্ত্রণালয়ের সকলের দায়িত্ব। মন্ত্রণালয় এই নৈতিকতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের
জন্য অনলাইন ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা চালু করেছে। দেশের কল্যাণে নৈতিকতা ও সুশাসন একে অপরের পরিপূরক, কারণ সুশাসন প্রতিষ্ঠার জন্য নৈতিক ভিত্তি অপরিহার্য, যা সমাজে স্বচ্ছতা, ন্যায্যতা, এবং জবাবদিহিতা নিশ্চিত করে। নৈতিকতা ও সুশাসন বজায় রেখে নাগরীকদের ভূমিসেবা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই একটা টিম, এই টিম একটা সিস্টেমের মধ্যে কাজ করতে হয়। সবাই মিলে কাজ করলে ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্ব তা সুচারুভাবে পালন করা সম্ভব;বলেন সিনিয়র সচিব।
আজ (রবিবার) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মুল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক বিষয়ক’ ‘‘কর্মশালায়’’ তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব আরো বলেন; নাগরীকদের সততা, সহানুভূতি, সম্মান, দায়িত্ববোধ ও সহনশীলতার মাধ্যমে সেবা দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ ও জনবান্ধব করতে হবে, জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে হবে, যা জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং মানবিক গুণাবলীর মাধ্যমে সম্ভব। এই দক্ষতা অর্জনের জন্য এই প্রশিক্ষণ, যা আত্মসচেতনতা,
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সুস্থ সম্পর্ক স্থাপন এবং চাপ মোকাবিলার মতো মানসিক ও সামাজিক সক্ষমতা বাড়িয়ে তোলে, যা একজন ব্যক্তিকে সমাজে কার্যকরভাবে খাপ খাইয়ে নিতে ও সফল হতে সাহায্য করে।
কর্মশালাটি মন্ত্রণালয়ের প্রতিটি শাখায় কর্মরতদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।
ঢাকা,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















