গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুতুল দাহ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরায় জি এম কাদেরের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির অর্ধশতাধিক কর্মী।
এ সময় তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পূর্বঘোষিত এ কর্মসূচি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।
ঢাকা,শনিবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















