খুলনার ডাকবাংলো এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় তারা পার্টি অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার-প্লাকার্ড বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গণ অধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে।
খুলনা,শনিবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















