রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) আওয়ামী লীগবিরোধী মিছিলে অংশ নেয়া গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংগঠনের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাল রঙের শার্ট পরা এক যুবক বেধড়ক মারধর করছেন। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।পেটানো লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ।
তাদের দাবি- ওই কনস্টেবলের নাম মিজানুর রহমান।
তার বিপি নং- ৯৭১৭১৯৭২৪৩।
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই দাবি করা হয়। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও তার ফেসবুক পোস্টে একই দাবি করেন।শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
ওই ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কার্যালয় ভবনের সিঁড়িতে বসে পড়া সম্রাটকে লাঠি হাতে বেধড়ক পেটাচ্ছেন লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যরা নিবৃত্ত করেন।
ঢাকা,শনিবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















