র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালক(ডিজি) অতিরিক্ত আইজিপি একে এম শহিদুর রহমান বলেছেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায়আছি
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
র্যাবের ডিজি শহিদুর রহমান বলেন, আমাদের যারা আছেন তাদের আইনকানুন বিষয়ে কিছু ইনহাউস প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি করা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো র্যাবের প্রস্তুতি জানতে চাইলে শহিদুর রহমান বলেন, এখন এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি সেটা আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। এরপর যখন দিন ঘুমিয়ে আসবে তখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন তাদের সঙ্গে আমাদের যে সভা হবে। সেই সবার মাধ্যমে কার কি দায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনের আলোকে আমরা দায়িত্ব পালন করব।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















