তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের মধ্যেই আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বুয়েটের রেজিস্টার ড. এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ঢাকা,বৃহস্পতিবার ২৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















