তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন।
শুনানী শেষে আদালত চত্বরে সাংবাদিকদের বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সাবেক প্রধান বিচারপতি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে দেশের সমস্ত বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, সমস্ত মানুষের অধিকার খর্ব হয়েছে। এজন্য আপিল বিভাগে আপিল করেছি।
এ ছাড়াও আগামী ২১ অক্টোবর আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে রিভিউ শুনানীতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। যাতে এটি বারবার আর বিঘ্নিত না হয়।
ঢাকা,বুধবার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















