ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে রুমমেটের ওপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে, হামলায় আহত শিক্ষার্থী রবিউল ইসলাম চিকিৎসা শেষে হলে ফিরেছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর রুমে তিনি তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টা করে রাত আড়াইটার দিকে তাকে রুম থেকে বের করে পুলিশে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মারামারি ও হত্যাচেষ্টার মামলা করেছে। এরইমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সময় নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন জালাল। পরে অন্য শিক্ষার্থীরা রুমের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঢাকা,বুধবার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















