ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার দলিল নয়, খতিয়ানে মালিক ছাড়া অন্য কারো নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তির মালিকানা সৃস্টি হয় না তেমনি প্রকৃত মালিকের মালিকানা সত্ত্বও নষ্ট হয় না। খতিয়ানে করণিক ভুল সংশোধনে সেবাগ্রহীতাকে সবোর্চ্চ সেবা প্রদান নিশ্চত করতে হবে।
আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমির রেকর্ডিয় খতিয়ান সংশোধন বিষয়ক কর্মশালা তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করেছে ভূমি সংস্কার বোর্ড।
কর্মশালায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ),মো: এমদাদুল হক চৌধুরী; অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রকল্প পরিচালক মো: পারভেজ হাসান,বিপিএএসহ মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,মঙ্গলবার ২৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















