আগামী ১ সেপ্টেম্বর হতে উপজেলা পর্যায়ে ওএমএসের আওতায় প্রতি কর্ম-দিবসে এক মেট্রিক টন আটা প্রতি কেজি ২৪ টাকা ধরে বিক্রয় করা হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে সারাদেশে (সিটি কর্পোরেশন, শ্রমঘণ জেলা/উপজেলা, জেলা সদর পৌরসভা) চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস সাধারণ) পাশাপাশি এ কার্যক্রম ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতি কর্মদিবসে এক মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। জনগণ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।
ঢাকা,মঙ্গলবার ২৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















