গণ-অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার ঘোষণা করেছে সরকার

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগানের জন্য ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য এক লাখ ৫০ হাজার, এলএমজির জন্য পাঁচ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে। কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।

এর আগে ১০ আগস্ট জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে এখন প্রচুর নিয়োগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে নিয়োগ বাণিজ্য হলে সে খবর জানান। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।

সাংবাদিবদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চেয়ারে বসার পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ।

গাজীপুরের এসপি ঢাকায় থাকেন। গাজীপুরে প্রবেশ ও বের হওয়ার সময় তিনি এক পাশের রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন- একটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গাজীপুরের এসপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেওয়া যেতে পারে।
ঢাকা,সোমবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার ঘোষণা করেছে সরকার

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগানের জন্য ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য এক লাখ ৫০ হাজার, এলএমজির জন্য পাঁচ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে। কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।

এর আগে ১০ আগস্ট জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে এখন প্রচুর নিয়োগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে নিয়োগ বাণিজ্য হলে সে খবর জানান। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।

সাংবাদিবদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চেয়ারে বসার পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ।

গাজীপুরের এসপি ঢাকায় থাকেন। গাজীপুরে প্রবেশ ও বের হওয়ার সময় তিনি এক পাশের রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন- একটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গাজীপুরের এসপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেওয়া যেতে পারে।
ঢাকা,সোমবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO