বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে সেগুনবাগিচা ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে দেখা যায়, বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় স্লোগান লেখা কাগজ বিছিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
কেউ কেউ ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগানও দিচ্ছেন।
অবস্থানরত জুলাইযোদ্ধা কে এম মামুন বাংলানিউজকে বলেন, বিএনপির সহসভাপতি ফজলুর রহমান আমাদের জুলাই আন্দোলনকে রাজাকারদের আন্দোলন বলছেন। এমনকি জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে অভিনেতা বলেছেন এবং কালো শক্তির উত্থান বলেছেন। যদি তাই হয়, কিছুদিন আগে কয়েকজন বিএনপির নেতার মুখে শুনেছিলাম, তারা বলেছেন জুলাই আন্দোলনের নায়ক হলো তারেক রহমান। যদি তারেক রহমান জুলাই আন্দোলনের নায়ক হন, তাহলে ফজলুর রহমানের কথা অনুযায়ী তারেক রহমান তাহলে ওই কালো শক্তির নায়ক হয়ে যান। এজন্য আমরা ফজলুর রহমানকে গ্রেপ্তার করার জন্য আমরা ফজলুর বাসার সামনে অবস্থান নিয়েছি।
ঢাকা,সোমবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















