শুধু নির্বাচন নয়, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

দেশে শুধু নির্বাচনকালীন নয়, অন্য সময়ও যাতে কোনো ধরনের অস্ত্র প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো।

নির্বাচনকে ঘিরে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচন নয়, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা ঠিক সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ চাইলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। চিফ অ্যাডভাইজার যে তারিখ দিয়েছেন আমরা ওই সময়েই সম্পূর্ণ প্রস্তুত থাকবো।ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক প্রোপাগান্ডা প্রসঙ্গে তিনি বলেন, এখন দেশ স্বাধীন। আগে অনেক কিছু প্রকাশ করা যেত না, এখন সবাই নিজেদের মতো প্রকাশ করতে পারেন। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যখন জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে তখন কোনো প্রোপাগান্ডাই নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে না।
ঢাকা,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু নির্বাচন নয়, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

দেশে শুধু নির্বাচনকালীন নয়, অন্য সময়ও যাতে কোনো ধরনের অস্ত্র প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো।

নির্বাচনকে ঘিরে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচন নয়, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা ঠিক সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ চাইলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। চিফ অ্যাডভাইজার যে তারিখ দিয়েছেন আমরা ওই সময়েই সম্পূর্ণ প্রস্তুত থাকবো।ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক প্রোপাগান্ডা প্রসঙ্গে তিনি বলেন, এখন দেশ স্বাধীন। আগে অনেক কিছু প্রকাশ করা যেত না, এখন সবাই নিজেদের মতো প্রকাশ করতে পারেন। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যখন জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে তখন কোনো প্রোপাগান্ডাই নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে না।
ঢাকা,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO