নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্বপাড়ায় একটি আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) ভোর ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- হাসান (৩৫), ছালমা (৩২), জান্নাত (৪), মুনতাহা (১০), রায়হান (৪), আসমা (৩৫), তৃষা (১৫) ও আরাফাত (১৪)।
তাদের প্রথমে উদ্ধার করে নিকটস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ভোররাতে ঘটনাটি ঘটে, আমরা পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, আটজন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানি ঘটেনি। তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ফ্রিজে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের ফ্রিজ ও কিছু আসবাবপত্র পুড়ে যায়।
নারায়ণগঞ্জ,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















