জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মিলেছে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাসায় মোবাইল ফোন ও ট্যাব রেখে বের হওয়ার পর থেকে আর তার খোঁজ পাচ্ছিল না পরিবার।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকার নদীতে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধার করার পরে সবাই বলছেন, এটি সেই নিখোঁজ সাংবাদিক সাহেবের লাশ। তবে আমরা তার কাছে তেমন কোনো আইডি কার্ড (পরিচয়পত্র) পাইনি। মরদেহটির পরিচয় শনাক্ত করার জন্য তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে। নৌ-পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, লাশ বর্তমানে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আছে। আমরা সাংবাদিক সাহেবের পরিবারকে আসতে বলেছি। তারা পরিচয় শনাক্ত করলে আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো। লাশের সঙ্গে সাংবাদিক বিভুরঞ্জনের চেহারার মিল পাওয়া গেছে।
ঢাকা,শুক্রবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















