‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২১শে আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এই আহ্বান জানান।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান শিশু-কিশোরদের বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে (চূড়ান্ত পর্বে) এর প্রভাব পড়বে।

উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে শিশু-কিশোররা যদি চূড়ান্ত পর্বে আসতে পারে, তাহলে জাতীয় সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

মাহফুজ আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে জেলাপ্রশাসন এবং বিভাগীয় বাছাইয়ে বিভাগীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় যেন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি জেলাপ্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংস্কৃতিক অঙ্গনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করতে হবে। এজন্য প্রতিযোগীর সংখ্যা বাড়াতে হবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম-সহ অন্যান্য মাধ্যমে প্রচার-কার্যক্রম বাড়াতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলাপ্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরও ফলপ্রসূ হবে। তিনি ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতার প্রচার কার্যক্রমে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

সভায় পিরোজপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও চট্টগ্রামের জেলাপ্রশাসক বক্তব্য দেন। তাঁরা ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতা আয়োজন বিষয়ে স্ব স্ব জেলার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলাপ্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও সভায় জানানো হয়।

সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২১শে আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এই আহ্বান জানান।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান শিশু-কিশোরদের বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে (চূড়ান্ত পর্বে) এর প্রভাব পড়বে।

উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে শিশু-কিশোররা যদি চূড়ান্ত পর্বে আসতে পারে, তাহলে জাতীয় সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

মাহফুজ আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে জেলাপ্রশাসন এবং বিভাগীয় বাছাইয়ে বিভাগীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় যেন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি জেলাপ্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংস্কৃতিক অঙ্গনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করতে হবে। এজন্য প্রতিযোগীর সংখ্যা বাড়াতে হবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম-সহ অন্যান্য মাধ্যমে প্রচার-কার্যক্রম বাড়াতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলাপ্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরও ফলপ্রসূ হবে। তিনি ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতার প্রচার কার্যক্রমে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

সভায় পিরোজপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও চট্টগ্রামের জেলাপ্রশাসক বক্তব্য দেন। তাঁরা ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতা আয়োজন বিষয়ে স্ব স্ব জেলার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলাপ্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও সভায় জানানো হয়।

সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock