খিলক্ষেতে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত: স্বস্তিতে পথচারীরা

যানজট এবং জন চলাচলের দুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উদ্যোগে খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজের উভয় পাশ থেকে সকল ভাসমান হকার এবং ভিক্ষুকদের উচ্ছেদ করা হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দিনব্যাপী অভিযান পরিচালনার সময় ফুটপাত ও ফুটওভার ব্রিজের ওপর থেকে কয়েকশো ভাসমান দোকান এবং ডজন খানেক ভিক্ষুককে অপসারণ করা হয়। এতে দীর্ঘদিনের যানজট ও জন চলাচলের সমস্যা নিরসন হওয়ায় স্থানীয় পথচারী ও এলাকাবাসী খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মাসুদ পারভেজ নামে এক পথচারী বলেন, “প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহার করে। হকার এবং ভিক্ষুকদের কারণে চলাচলে প্রতিনিয়ত আমাদের খুব অসুবিধা হতো। মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় ওসিকে ধন্যবাদ। আমরা চাই, হকাররা যেন ভবিষ্যতে আর কখনো ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখল করতে না পারে।”

অন্যদিকে, রাজউক দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাজিব আহমেদ জানান, “ফুটওভার ব্রিজে হকার ও ভিক্ষুকদের ঘনত্বের কারণে প্রায়ই চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। যেহেতু এখন ফুটপাত দখলমুক্ত হয়েছে সেহেতু পথচারীদের এমন ভোগান্তিতে আর পড়তে হবে না।”

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, “ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত করা আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই জায়গাগুলো দখলমুক্ত রাখতে পুলিশ এবং আমাদের নিকুঞ্জ টানপাড়া ও খিলক্ষেতের কল্যাণ সোসাইটিগুলো জনগণকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করবে।”

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, “জনগণের সুবিধার জন্যই আমাদের এই উদ্যোগ। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত নজরদারিসহ সকল কার্যকরী কঠোর আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুত।”

জনবহুল এই এলাকার ফুটপাত এবং ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ। তাই খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে দেখার বিষয় কতদিন এমনটি চলমান থাকে, সে সাথে কতটা বলবৎ থাকে খিলক্ষেত থানা পুলিশের নিত্য নজরদারি ও কার্যকরী পদক্ষেপ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেতে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত: স্বস্তিতে পথচারীরা

যানজট এবং জন চলাচলের দুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উদ্যোগে খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজের উভয় পাশ থেকে সকল ভাসমান হকার এবং ভিক্ষুকদের উচ্ছেদ করা হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দিনব্যাপী অভিযান পরিচালনার সময় ফুটপাত ও ফুটওভার ব্রিজের ওপর থেকে কয়েকশো ভাসমান দোকান এবং ডজন খানেক ভিক্ষুককে অপসারণ করা হয়। এতে দীর্ঘদিনের যানজট ও জন চলাচলের সমস্যা নিরসন হওয়ায় স্থানীয় পথচারী ও এলাকাবাসী খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মাসুদ পারভেজ নামে এক পথচারী বলেন, “প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহার করে। হকার এবং ভিক্ষুকদের কারণে চলাচলে প্রতিনিয়ত আমাদের খুব অসুবিধা হতো। মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় ওসিকে ধন্যবাদ। আমরা চাই, হকাররা যেন ভবিষ্যতে আর কখনো ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখল করতে না পারে।”

অন্যদিকে, রাজউক দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাজিব আহমেদ জানান, “ফুটওভার ব্রিজে হকার ও ভিক্ষুকদের ঘনত্বের কারণে প্রায়ই চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। যেহেতু এখন ফুটপাত দখলমুক্ত হয়েছে সেহেতু পথচারীদের এমন ভোগান্তিতে আর পড়তে হবে না।”

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, “ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত করা আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই জায়গাগুলো দখলমুক্ত রাখতে পুলিশ এবং আমাদের নিকুঞ্জ টানপাড়া ও খিলক্ষেতের কল্যাণ সোসাইটিগুলো জনগণকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করবে।”

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, “জনগণের সুবিধার জন্যই আমাদের এই উদ্যোগ। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত নজরদারিসহ সকল কার্যকরী কঠোর আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুত।”

জনবহুল এই এলাকার ফুটপাত এবং ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ। তাই খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে দেখার বিষয় কতদিন এমনটি চলমান থাকে, সে সাথে কতটা বলবৎ থাকে খিলক্ষেত থানা পুলিশের নিত্য নজরদারি ও কার্যকরী পদক্ষেপ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock