সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন,আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধীতা করেন। জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতি জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করেন তাদের উদ্দেশ্য নিয়েই সন্দেহ থেকে যায়।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে।
বিএনপির এই নেতা রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম, সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহিন ইসলাম চৌধুরী রহিম প্রমুখ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















