২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরে জঙ্গী নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময়ে এসবি প্রধান জাভেদ পাটোয়ারীসহ ৫ জনকে।
এই মামলায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে ২০১৬ সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে সাত জন নিহত হয়।
২০১৬ সালের ৮ অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পুলিশের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে সাতজন নিহত হন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এই হত্যাকাণ্ডের পর নিহতদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা প্রচার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রাথমিক প্রমাণ পেয়েছে।
এই মামলায় বাকি অভিযুক্তরা হলেন, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি।
ঢাকা,সোমবার ১৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















