জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনসহ ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে অনশন ভেঙে আনন্দ ও উল্লাস শুরু করেন শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া।
সেইসাথে, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল থেকে ক্লাসে ফিরবেন বলেও জানান। টানা ২৭ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন।
ঢাকা,রোববার ১৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















