দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজধর্মী কক্ষ ধসে পড়েছে

দিল্লির নিজামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজধর্মী কক্ষ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে এখনও আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে অংশ নিয়েছে দমকল বিভাগের পাঁচটি ইউনিট। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ধসে পড়া কাঠামোটি হুমায়ুনের মূল সমাধির সঙ্গে লাগোয়া একটি ধর্মীয় কক্ষ ছিল। ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ওই এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠামোর বয়সজনিত দুর্বলতাই ধসের জন্য দায়ী হতে পারে।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজধর্মী কক্ষ ধসে পড়েছে

দিল্লির নিজামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজধর্মী কক্ষ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে এখনও আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে অংশ নিয়েছে দমকল বিভাগের পাঁচটি ইউনিট। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ধসে পড়া কাঠামোটি হুমায়ুনের মূল সমাধির সঙ্গে লাগোয়া একটি ধর্মীয় কক্ষ ছিল। ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ওই এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠামোর বয়সজনিত দুর্বলতাই ধসের জন্য দায়ী হতে পারে।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO